সর্বশেষ

রুহুল কবির রিজভী

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। তাঁর অভিযোগ, দলটির সাবেক মন্ত্রীরা বিভিন্ন খাতের কোটি কোটি টাকা আত্মসাৎ করে ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে গিয়ে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তবে কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন থামাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
গ্যাস সংকট দেড় সপ্তাহে কাটবে: রিজভী

চলমান গ্যাস সংকট আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মহেশখালীর গ্যাস টার্মিনালের কারিগরি ত্রুটি মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জনগণের ভোটে বিএনপি ক্ষমতায়, আস্থা ধরে রাখাই চ্যালেঞ্জ: রিজভী

দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পর জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এসেছে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখা। এ জন্য নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে কাজ করতে হবে।

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন।

বিএনপির স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কার্যালয় থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়। তবে এগুলো কার নামে নেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।